Tuesday, May 21st

Last update12:56:41 PM GMT

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
You are here Resistance Resistance তৃতীয় দিনে লং মার্চ নেত্রকোনায়

তৃতীয় দিনে লং মার্চ নেত্রকোনায়

রিফুজ্জামান তুহিন


তেল-গ্যাস-খনিজ সম্পদ বিদ্যু-বন্দর রক্ষা জাতীয় কমিটির সুনেত্র অভিমুখে লং মার্চের তৃতীয় দিনে নেত্রকোনায় এসে পৌছেছে। গতকাল রোববার সকাল সাড়ে দশটায় ময়মনসিং থেকে লং মার্চ নেত্রকোনার দিকে রওনা দেয়। পথে ময়মনসিংয়ের বিভিন্নস্থানে পথ সভা করে নেত্রকোনার শহীদ মিনারে জনসভা করে কমিটি। জনসভায় ছাত্র নেতারা সম্পদ রক্ষার ব্যাপারে দেশব্যাপী ছাত্র আন্দোলন গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেছে। দেশের বাম প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা বলেন, যতদিন দেশের ছাত্র সমাজ রয়েছে ততদিন জাতীয় সম্পদ পাচার করতে দেয়া হবে না।

গতকাল রোববার বিকালে লংমার্চ পৌছায় নেত্রকোনায়। শহরের শহীদ মিনারে জনসভায় দেশের বাম প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ দেশের সম্পদ পাচারের তিব্র সমালোচনা করেন। জনসভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট লীগ সমর্থিত বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারন সম্পাদক হিল্লোল রায় বলেন, যতদিন দেশের ছাত্র সমাজ রয়েছে ততদিন বিদেশী সাম্রাজ্যবাদীদের হাতে দেশের তেল গ্যাস তুলে দেওয়ার বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন ছাত্র সমাজ গড়ে তুলবে।অন্যান্য ছাত্র নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি তানভির রুসমত, বাংলাদেশ ছাত্র কেন্দ্রের সাধারণ সম্পাদক আবু নাসের সবুজ, বিপ্লবী ছাত্র সংহতির সদস্য সচিব রাশেদুল ইসলাম, জাতীয় গণফ্রন্ট সমর্থিত বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠিনক সম্পাদক খালেদ মোশারেফ জাতীয় ছাত্র ঐক্য ফোরাস আহবায়ক সোহান সোবহানসহ গণসংহতি সমর্থিত বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি আরিফুল ইসলাম।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি আরিফুল ইসলাম বলেন, দেশের ছাত্র সমাজ জাতীয় সম্পদ সাম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করার জন্য দেশব্যাপী দূর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলবে। ছাড়া স্থানীয় বিভিন্ন বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

জনসভায় জাতীয় নেতৃবৃন্দ বক্ততা করেন। জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আক্তার হোসেইন বলেন, জাতীয় সম্পদ রক্ষা করার জন্য আমাদের আরেকটি মুক্তিযুদ্ধ শুরু করতে হবে।বক্তারা খনিজ সম্পদে বিদেশী কোম্পানির হস্তক্ষেপের সমালোচনা করেন। বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘যে দেশের সংসদে গণ বিরোধী শাসকশ্রেণী রয়েছে, সেই সংসদ কখনোই খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন পাশ করবে না। দেশের অধিকাংশ মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে হবে। তবেই জাতীয় সম্পদ রক্ষা পাবে।উল্লেখ্য, ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন সংসদে খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন ২০১০ নামে একটি বিল আনেন। যা এখনো জাতীয় সংসদে পাশ হয়নি।

জনসভায় অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মাত্র তিন কোটি টাকা খরচ করে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বাপেক্স সুনামগঞ্জ নেত্রকোনায় সুনেত্র নামের গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে। ক্ষেত্রটি থেকে বাপেক্স গ্যাস তুললে কম দামে বাংলাদেশ গাস পাবে। বাংলাদেশের গ্যাসের সমস্যা থাকবে না।তিনি আরো বলেন, সুনেত্র থেকে গ্যাস উত্তোলনের ব্যাপারে সরকার যদি আন্তরিক থাকতো তবে আগামী দুই বছরের মধ্যেই গ্যাস উত্তোলন করা সম্ভব হোত। অথচ সরকার বাপেক্সের উন্নয়ন প্রস্তাবনাটি বাতিল করে দিয়েছে।

ছাড়া সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বজলুৃর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা রনজি চট্টপাধ্যায়, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (পূনগঠিত) সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, জাতীয় গণমঞ্চের মাসুদ খান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) এর মহিউদ্দিন চৌধুরী সহ প্রমুখ।

ছাড়া জাতীয় কমিটি গতকাল রবিবার লংমার্চ ময়মনসিং শহর থেকে রওনা দিয়ে গৌরিপুর এলাকায় সংক্ষিপ্ত পথ সভা করে। এরপর লংমার্চ গিয়ে পৌছায় নেত্রকোনার শম্ভুগঞ্জ জনসভা করে। জনসভায় জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, কোনভাবেই আর কোন পিএসসি (ৎপাদন বন্টন চুক্তি) নয়, অবিলম্বে ফুলবাড়ি চুক্তি সহ জাতীয় কমিটির সাত দফা চুক্তি মেনে নেওয়ার আহবান জানান।

চার দিনব্যাপী ঢাকা থেকে সুনেত্র লং মার্চের আজ শেষ দিনে লং মার্চ সুনামগঞ্জের বাদশাগঞ্জে দুপুর দুইটায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকার প্রেসক্লাব থেকে চার দিনব্যাপী সুনেত্র গ্যাসক্ষেত্র অভিমুখে লং মার্চ শুরু করে। কমিটি দাবী করছে, অবিলম্বে সুনেত্র রশিদপুরের গ্যাসক্ষেত্র বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দিয়ে উত্তোলন করতে হবে। নতুন করে কোন পিএসসি করা যাবে না, সাগরবক্ষে ১০ ১১ নম্বর ব্লক মার্কিন কোম্পানি কনোকো ফিলিপসকে ইজারা বাতিল করা সহ সাত দফা দাবীতে লং মার্চ করছে।

 

Add comment


Security code
Refresh